News Bangla 24 BD | আওয়ামী লীগের ভরাডুবির কারণ হবে ছাত্রলীগ: জাফর ইকবাল - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আওয়ামী লীগের ভরাডুবির কারণ হবে ছাত্রলীগ: জাফর ইকবাল


ছাত্রলীগের কর্মকাণ্ডে নাখোশ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলে তার কারণ হবে তাদের এই ছাত্র সংগঠন।

শনিবার বিকেলে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘রিং আইডি সিএসই কার্নিভাল’র সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি।

অনুষ্ঠান চলাকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা জোরে স্লোগান দিয়ে মিলনায়তনে ঢুকলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছাত্রলীগ নেতাদের উদ্দেশে জাফর ইকবাল বলেন, ‘শেখ হাসিনা অনেক কাজ করেছেন দেশের জন্য। সে কারণে আগামী নির্বাচনে তার জিতে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে যদি আওয়ামী লীগ ইলেকশনে হারে, তাহলে তোমাদের মতো ছাত্রলীগের কিছু উশৃঙ্খল ছেলে-মেয়ের কারণেই হারবে।’

ওই সময় রুহুল আমিনকে উদ্দেশ্য করে জাফর ইকবাল বলেন, ‘এখানে আমরা যারা আছি সবাই তোমাদের শিক্ষক। আমাদের প্রতি তোমাদের সম্মান দেখানো উচিত। তুমি তোমার দলবল নিয়ে প্রোগ্রামের মধ্যে ঢুকে পড়লে, এটা ঠিক নয়।’

এই বিষয়ে রুহুল আমিন সঙ্গে কথা বললে তিনি জানান, ‘আমার কর্মীরা স্লোগান দেওয়া শুরু করলে আমি তাদের স্লোগান বন্ধ করতে বলি। স্যার আমাকে উপদেশ দিয়েছেন।’

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত ‘রিং আইডি সিএসই কার্নিভাল’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ বিভাগের অন্যান্য সংবাদ