গাজীপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত ৫
গাজীপুরে কাভার্ডভ্যান ও লেগুনার সংঘর্ষে কলেজছাত্রীসহ পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ি এলাকার শাহ জামালের মেয়ে সাদিয়া আফরিন রিমি (১৭), ভাওরাইদের ফরহাদ হোসেনের মেয়ে ফারহানা আক্তার শিখা (১৬) ও উত্তর সালনা এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে খাদিজা (১৬)। এই তিনজন গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তারা কলেজ শেষে বাড়ি ফিরছিলেন। নিহত অপর দুইজনের মধ্যে একজন লেগুনা চালক ও অপরজন অজ্ঞাত এক পুরুষ।
আহতরা হলেন- গাজীপুর নগরীর ভুরুলিয়ার ছায়াতরু এলাকার শহীদুল ইসলাম (২৬), সালনা এলাকার গিয়াস উদ্দিন (৩০), দক্ষিণ খাইলকৈর এলাকার রেজাউল হক (৪০), সদরের রাজেন্দ্রপুরের শরীফুল ইসলাম (২২), হোতাপাড়া এলাকার মামুন (২২)। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাওজোর হইওয়ে পুলিশের ওসি আব্দুল হাই জানান, লেগুনাটি রাজেন্দ্রপুর থেকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই পাজজন নিহত ও সাতজন আহত হন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 