News Bangla 24 BD | ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় অতিরিক্ত ডিআইজি’র ঘটনাস্থল পরিদর্শন, গ্রেফতার ৩ - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় অতিরিক্ত ডিআইজি’র ঘটনাস্থল পরিদর্শন, গ্রেফতার ৩


ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ হোসেন হত্যার ঘটনায় ৮ জনকে আসামী করে সদর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় রোববার রাতেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।

রোববার রাতে নিহতের পিতা বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম ও শিমুল হোসেনকে গ্রেফতার করেছে। এদিকে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান। তিনি বলেন, নিজেদের ভিতরে বিদ্যমান কোন্দলের জেরে সেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ জোর তদন্ত চালাচ্ছে। ইতোমধ্যেই অভিযান চালিয়ে ভোররাতে বিভিন্ন স্থান থেকে ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। অবশ্যই হত্যাকান্ডের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এছাড়াও তিনি পরিবারটিকে ন্যায় বিচারের আশ্বাস দেন। উল্লেখ্য, গত রোববার দুপুরে ঝিনাইদহ শহরের আরাপপুর চাঁনপাড়ায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেকে কুপিয়ে গুরুতর যখম করে দুবৃর্ত্তর। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ