সন্ত্রাসী হামলায় আহত ছাত্রলীগ কর্মী শাহীনকে ঢাকায় প্রেরণ
সিলেট নগরীর সোবহানীঘাটে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ছাত্রলীগ কর্মী শাহীনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে তার পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সযোগে ঢাকার পিজি হাসপাতালের উদ্দেশে রওয়ানা হয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
শাহীনের শরীরের ৮০ ভাগ অংশ ক্ষতিগ্রস্ত (ডেমেজ) হয়ে গেছে। এদিকে, এ ঘটনায় আহত আরেক ছাত্রলীগ কর্মী আবুল কালাম আসিফকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার বেলা ১টার দিকে দুটি মোটর সাইকেলে এসে হেলমেট পরিহিত চার যুবক ছাত্রলীগের ওই দুই কর্মীর ওপর প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা কুপিয়ে শাহীনের শরীর থেকে তার ডান হাত বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়া, তার বাম হাতের একাধিক স্থান ও দুই পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া, ছাত্রলীগ কর্মী আসিফের ডান পায়ের গোড়ালিসহ হাত ও পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
এ ঘটনার জন্য ছাত্র শিবিরকে দায়ি করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। তবে হামলার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ছাত্রশিবির।

সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 