News Bangla 24 BD | টাঙ্গাইলে রাজন হত্যা মামলায় ১২ জনের মৃত্যুদণ্ড - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে রাজন হত্যা মামলায় ১২ জনের মৃত্যুদণ্ড


টাঙ্গাইলের ভূঞাপুরে কলেজছাত্র রাজন হত্যা মামলায় ১২ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান সিকদার এ রায় দেন।

সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া ১২ আসামির মধ্যে আটজন রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকিরা শুরু থেকেই পলাতক।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ১৩ এপ্রিল টাঙ্গাইলের ভূঞাপুরে ধনবাড়ি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজন সরকারকে কুপিয়ে হত্যা করা হয়।

রাজনের বাবা লাল মিয়া সরকার ওই দিনই ১৯ জনকে আসামি করে ভূঞাপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে আদালতে তাদের বিচার শুরু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ