News Bangla 24 BD | গাজীপুরে নিরাপদ নির্মাণ বিষয়ক স্কেল-আপ কর্মশালা - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুরে নিরাপদ নির্মাণ বিষয়ক স্কেল-আপ কর্মশালা


গাজীপুর জেলা প্রতিনিধি ঃ
গাজীপুরে নিরাপদ ইমারত নির্মাণ বিষয়ক স্কেল-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৮ আগস্ট মঙ্গলবার বেলা ১১টায় গাজীপুর নগর ভবনের সম্মেলন কক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন এবং কেয়ার বাংলাদেশ ও এর সহযোগী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর যৌথ উদ্যোগে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা কে.এম রাহাতুল ইসলাম।

গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মোঃ আসলাম হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আকবর হোসেন, প্রধান প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলিল, কেয়ার বাংলাাদেশের সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার বিশ্বজিৎ কুমার রায় প্রমুখ।

কর্মশালায় মাল্টিমিডিয়ার প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ডঃ মোঃ মোজাম্মেল হক।

বক্তারা বলেন, একটি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে গাজীপুরে ভবন নির্মাণে বিশেষভাবে যতœশীল হওয়া প্রয়োজন। এ লক্ষে বিল্ডিং রেজিলিয়েন্স অব দ্য পুওর (বিআরইউপি) প্রকল্পের উদ্যোগে ভূমিকম্প ও দুর্যোগ সহনশীল নির্মাণ প্রযুক্তি, বিল্ডিং কোড অনুসরণ ও বিদ্যমান আইন দ্বারা নিরাপদ নির্মাণ নিশ্চিতকরণ এবং সর্বোপরি সিটি করর্পোরেশনের সাথে অংশীদারিত্বের মাধ্যমে নিরাপদ অবকাঠামো নির্মাণ নিশ্চিত করা।

কর্মশালায় প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, সিটি কর্পোরেশনের আওতাধীন ঠিকাদার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ