রাতের খাবার খেয়ে ৩২ ছাত্রী হাসপাতালে
নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থীরা হোস্টেলে রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তারা।
মঙ্গলবার রাতে এ ঘটনার পর বুধবার সকালে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। সকাল সাড়ে ১০টা নাগাদ অসুস্থ ২৭ জন ছাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদ্যের বিষক্রিয়ায় তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে চিকিৎসকরা ধারণা করছেন।
হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা জানান, ইনস্টিটিউটের হোস্টেলের ডাইনিংয়ে মাছ দিয়ে রান্না করা ব্যঞ্জন খেয়ে তারা আজ ভোরে অসুস্থ হয়ে পড়েন। আক্রান্ত ছাত্রীদের সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী।
হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আজিম বলেন, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ছাত্রীরা। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
নার্সিং ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক বলেন, ভোররাত থেকে হোস্টেলের প্রথম বর্ষের ছাত্রীদের একে একে পাতলা পায়খানা ও বমি হতে থাকে। পরে তারা অসুস্থ ছাত্রীদের দ্রুত জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 