নোয়াখালীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৪
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গরু চোর সন্দেহে চারজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের উত্তর কচ্ছবিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একটি পিকআপভ্যান নিয়ে ৬ যুবক উত্তর কচ্ছপিয়া গ্রামে যায়। এসময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে চার জন মারা যায়। আরও দু’জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন জানান, বেশ কিছুদিন ধরে সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নে প্রায়ই গরু চুরি হচ্ছে। চোরদের ধরার জন্য এলাকাবাসী রাত জেগে পাহারা দিয়ে আসছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে একটি পিকআপ নিয়ে ৭-৮ জন লোক উত্তর কচ্ছবিয়া গ্রামে আসে। এলাকাবাসী টের পেয়ে চোর সন্দেহে ধাওয়া দিয়ে চারজনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যৃ হয়। বাকিরা পালিয়ে যায়।

সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 