News Bangla 24 BD | পদ্মায় ট্রলারডুবি, শিশুসহ নিখোঁজ ৩ - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় সাঁতরে অন্যরা তীরে উঠলেও এখনো নিখোঁজ রয়েছে শিশুসহ তিনজন।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ঈশ্বরকাঁঠি এলাকার পদ্মায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন উপজেলার খালাশী এলাকার ইব্রাহীম খালাশির ছেলে নোমান (১৫), হাওলাদার কান্দি গ্রামের দেলয়ার হাওলাদারের মেয়ে আয়শা (০৩) ও উপজেলার আখনকান্দি গ্রামের জাভেদ আলীর স্ত্রী সিরিয়া বেগম (৬০)। এদের সন্ধানে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ও এলাকাবাসী অভিযানে নেমেছে বলে খবর পাওয়া গেছে।

দুর্ঘটনাকবলিত ট্রলারচালক দেলোয়ার জানান, প্রচণ্ড স্রোতের কারণে ট্রলারটি ঈশ্বরকাঁঠি এলাকায় ডুবে যায়। তিনিসহ কয়েকজন সাঁতরে তীরে উঠেছেন। তবে এখনো নিখোঁজ রয়েছে তিনজন।

এ ব্যাপারে নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন জানান, ট্রলারটি ৩০ জন যাত্রী নিয়ে নড়িয়া মূলফৎগঞ্জ থেকে জাজিরা যাচ্ছিল। পথে পদ্মায় প্রচণ্ড স্রোত ও ঢেউয়ের কারণে ঈশ্বরকাঁঠি এলাকায় ট্রলারটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও এখনো নিখোঁজ রয়েছে শিশুসহ তিনজন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয়রা কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ