News Bangla 24 BD | রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রাজধানীর বিভিন্ন জায়গায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন হাবিবুর রহমান ও হাবিবুর রহমান হাবু (১৪)। অপরজন নারী। তার পরিচয় পাওয়া যায়নি।

গতকাল বুধবার রাতে কাওলা, মিরপুর ও উত্তরা এলাকায় এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাত ১২টার দিকে উত্তরা ১ নম্বর সেক্টরে ভিআইপি পরিবহনের চাপায় এক কিশোর নিহত হয়। দিবাগত রাত দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশ আনা হয়। নিহত কিশোরের নাম হাবিবুর রহমান হাবু। সে তুরাগ এলাকার জর্দা তৈরির একটি কারখানায় কাজ করত। বাবার নাম আনোয়ারুল ইসলাম।

অন্য আরেক দুর্ঘটনায় গতকাল রাত ১০টার দিকে মিরপুরের শাহআলী মাজারের সামনে ট্রাকচাপায় আহত হন হাবিবুর রহমান নামের এক পোশাকশ্রমিক। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত ১২টায় কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত হাবিবুর রহমানের বন্ধু নাজমুল জানান, হাবিবুর রহমান সাভারের হেমায়েতপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

বিমানবন্দর থানাধীন কাওলা এলাকা থেকে গতকাল রাতে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বিমানবন্দর থানার এএসআই জাহাঙ্গীর জানান, সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ