News Bangla 24 BD | হবিগঞ্জে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, নিহত ২ - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

হবিগঞ্জে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, নিহত ২


হবিগঞ্জের বাহুবল উপজেলায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও শতাধিক। বাহুবল থানার ওসি মাজহারুল হক জানান, শনিবার সকাল ৭টার দিকে মুককান্দি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের মতিন মিয়া (৫০) ও সাবু মিয়ার ছেলে কবির মিয়া (৪৫)। ওসি বলেন, মসজিদের ইমাম পরিবর্তন ও কমিটি গঠন নিয়ে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে শুক্রবার বিকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

“শনিবার সকালে আবার সংঘর্ষ হলে শতাধিক আহত হয়। আহত কবির মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান তিনি। আর মতিন মারা যান সিলেটে নেওয়ার পথে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ