News Bangla 24 BD | খোয়াই নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপরে - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

খোয়াই নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপরে


হবিগঞ্জে অব্যাহত বর্ষণ ও পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার (১১ আগস্ট) সকাল থেকে শহরে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসায় পানি বাড়তে থাকে। সন্ধ্যার দিকে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে শহরের লোকজনের মধ্যে আবারও আতঙ্ক দেখা দেয়।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে খোয়াই নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি বাড়ার শুনে নবাগত জেলা প্রশাসক মনীষ চাকমা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে যান।

এ ব্যাপারে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার (১১ আগস্ট) রাত ১১টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের খোয়াই অংশে পানি কমছে। শনিবার সকালের দিকে পানি কমতে পারে। ইতোমধ্যে জেলা প্রশাসনসহ আমরা খোয়াই নদীর বাধ পরিদর্শন করেছি।’
স্থানীয়রা জানান, খোয়াই নদীর পানি বেড়ে পাওয়ায় শহরের লোকজনের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ