News Bangla 24 BD | দেশে বিভিন্ন নদ-নদীর ৮০ স্থানে পানি বাড়ছে - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

দেশে বিভিন্ন নদ-নদীর ৮০ স্থানে পানি বাড়ছে


দেশের বিভিন্ন নদ-নদীর ৮০ স্থানে পানি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আরো বলা হয়েছে, তিনটি স্থানে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং সুরমা নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি বৃদ্ধি আগামী ৭২ ঘণ্টা এবং সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে কুশিয়ারা নদীর পানি হ্রাস পাচ্ছে। যা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল হয়ে যেতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুরমা নদীর দুটি পয়েন্ট কানাইঘাট ও সুনামগঞ্জ এবং যদুকাটা নদীর লরেরগড় পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাটে ২৭ সেমি, সুনামগঞ্জে ৪৭ সেমি এবং লরেরগড়ে ১১৮ সেমি ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ