কক্সবাজারে চার ভাইসহ যুবলীগ নেতা আটক
কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও তার চার ভাইকে অবৈধ মালামালসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, মাদক ও ১৭ লাখ টাকা জব্দ করেছে বলে জানিয়েছে র্যাব।
আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে পেকুয়া সদরের চৌমুহনী স্টেশনসংলগ্ন বাড়ি থেকে তাদের আটক করেছে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের একটি দল। র্যাব জানিয়েছে, জাহাঙ্গীরের ওই চার ভাইও পেকুয়া উপজেলা যুবলীগ-ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মী।
তারা হলেন পেকুয়া উপজেলা যুবলীগের সদস্য মো. আলমগীর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আজমগীর, উপজেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. কাইয়ুম এবং উপজেলা ছাত্রলীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওসমান সরওয়ার বাপ্পী।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন বলেন, ওই বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে—এমন খবরের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালানো হয়। এ সময় জাহাঙ্গীরের বাড়ির একটি ঘর থেকে দেশীয় দুটি বন্দুক (এলজি), তার শোয়ার কক্ষ থেকে একটি একনলা (লম্বা) বন্দুক, ১০টি গুলি, ইয়াবা ও ১৭ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 