News Bangla 24 BD | নর‌সিংদী‌তে ট্রা‌কের ধাক্কায় নিহত ২ - News Bangla 24 BD
News Head
 সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

নর‌সিংদী‌তে ট্রা‌কের ধাক্কায় নিহত ২


নরসিংদীর রায়পুরায় ট্রা‌কের ধাক্কায় মাই‌ক্রোবাস চালকসহ দুই জন নিহত হ‌য়ে‌ছেন। এসময় অা‌রো অাটজন অাহত হ‌য়ে‌ছেন ব‌লে পু‌লিশ জানিয়েছে। নিহত ব্যক্তিরা হ‌লেন মাই‌ক্রোবাসের চালক মহ‌সিন (৩০) ও মাই‌ক্রোবা‌সের যাত্রী জু‌য়েল মিয়া (৩৫)। জু‌য়েল নারায়নগঞ্জ জেলার বা‌সিন্দা ব‌লে জানা যায়।

অাজ সোমবার ভো‌রে রায়পুর‌া উপ‌জেলার ঢাকা-‌সি‌লেট মহাসড়‌কের গকুলনগর নামক স্থা‌নে এ দুর্ঘটনা‌ ঘ‌টে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, অাজ সোমবার ভো‌রে খরমপুর মাজার জেয়ারত ক‌রে প‌রিবা‌রের সদস্য‌দের নি‌য়ে মাই‌ক্রোবাস দি‌য়ে নারায়নগঞ্জ ফির‌ছি‌লেন জু‌য়েল। মাই‌ক্রোবাস‌টি ঢাকা-‌সি‌লেট মহাসড়‌কের গকুলনগর নামক স্থা‌নে অা‌সলে ঢাকাগামী পণ্যবাহী এক‌টি ট্রাক মাই‌ক্রোবাস‌টি‌কে পিছন দিক দি‌য়ে ধ‌াক্কা দেয়। এসময় ট্রা‌কের ধাক্কায় মাই‌ক্রোবা‌সের ভিত‌রে থাকা যাত্রী জু‌য়েল (৩৫) ও মাই‌ক্রোবাস চালক মহসিন (৩০) ঘটনাস্থ‌লে মারা যান। এসময় মাই‌ক্রোবা‌সের ভিত‌রে থাকা অা‌রো অাট যাত্রী অাহত হ‌য়ে‌ছেন ব‌লে জানান। প‌রে অাহত‌দের স্থানীয়‌রা নর‌সিংদী সদর হাসপাতালসহ অন্যান্য প্রা‌ইভেট হাসপাতা‌লে ভ‌র্তি করান ব‌লে জানা যায়।

‌ভৈরব হাইও‌য়ে থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) কাউছার হো‌সেন জানান, স্থানীয়দের কাছ থে‌কে খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে নিহত‌দের লাশ উদ্ধার ক‌রেন। এ ব্যাপা‌রে ভৈরব হাইও‌য়ে থানায় এক‌টি দুর্ঘটনা মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে ব‌লে তি‌নি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ