News Bangla 24 BD | সৌদিতে আরও ৪ বাংলাদেশি হজযাত্রী নিহত - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

সৌদিতে আরও ৪ বাংলাদেশি হজযাত্রী নিহত


সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-নারায়ণগঞ্জের মো.হারুন অর রশিদ ভূইয়া (৬৬), নাটোরের মো.মহসিন আলী প্রমানিক (৭১), জামালপুরের মো.দীনেস আলী প্রমানিক (৭৬) ও রংপুরের মো.আব্দুল রাজ্জাক (৫৭)। এ নিয়ে মোট বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা ২৩ জন। এর মধ্যে মক্কায় ১৭ জন ও মদিনায় ৬ জন মারা গেছেন।

মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ জেলার আরাইহাজারের আব্দুল ওহাব ভূইয়ার ছেলে মো.হারুন অর রশিদ ভূইয়া মদিনা আল মুনাওয়ারায় আল আনসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পাসপোর্ট নম্বর- বিএন ০৫৮৯৮৬৮। পিলগ্রিম নাম্বর- ১৩২১২১২।

বাংলাদেশ হজ মিশনের তথ্য মতে, স্থানীয় সময় মঙ্গলবার বিকালে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নজিরপুর গ্রামের মো.মহসিন আলী প্রমানিক হার্ট অ্যাটাক করে মক্কা আল-মুকাররমায় মারা যান। তার পাসপোর্ট নম্বর- বিএন ০৩৯২১৫৮। পিলগ্রিম নম্বর- ০৭৮৫০৬৫।

একই সূত্র মতে জানা যায়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জামালপুর সদর জেলার ঘোডাধাপ গ্রামের আব্বাস আলীর ছেলে মো.দীনেস আলী প্রমানিক হার্ট অ্যাটাক করে দার আল উলুম হোটেলে মদিনা আল মুনাওয়ারায় মারা যান। তার পাসপোর্ট নম্বর- বিজে ০৭৯৫০৮৬। পিলগ্রিম নম্বর-১০২৯০৬৮।

স্থানীয় সময় সোমবার বিকালে রংপুর সদর জেলার আজিজুললাহ গ্রামের মো.আব্দুল রাজ্জাক হার্ট অ্যাটাক করে মক্কা আল মুকাররমায় মারা যান। তার পাসপোর্ট নম্বর-ওসি ০১৬০৭০২, পিলগ্রিম নম্বর- ৮০৭৯৯০১ বলে জানায় বাংলাদেশ হজ মিশন।

সর্বশেষ মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত পাওয়া বাংলাদেশ হজ মিশনের তথ্যমতে, আগত সর্বমোট হজযাত্রী ৯৭ হাজার ৫০৬ জন। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৩৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯৪ হাজার ১৩৬ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ