বাংলাদেশের আকাশে বুধবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ২ সেপ্টেম্বর শনিবার পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ উদযাপিত হবে। বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
ধর্মমন্ত্রী বলেন, ‘আজ বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। হবিগঞ্জ, লক্ষ্মীপুর, শেরপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জসহ প্রায় সব জেলা থেকে চাঁদ দেখার খবর এসেছে।’
চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে ১০ জিলহজ অর্থাৎ আগামী ২ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।
হিজরি পঞ্জিকা অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করেন মুসলিমরা। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সেদিন তারা পশু কোরবানি দেন।

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী?
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার 