গুরুতর অসুস্থ কবি বেলাল চৌধুরী
কবি বেলাল চৌধুরী গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি ডা. ফিরোজ আহমেদ কোরাইশির তত্ত্ব্বাবধানে রয়েছেন। কবির কিডনিজনিত সমস্যা বেড়েছে বলে জানা গেছে।
কবির বড় ছেলে আব্দুল্লাহ প্রতীক চৌধুরী জানান, বাবার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি কথা বলছেন না। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। কেবিনে আছেন। আইসিইউতে নেওয়া হয়নি।
তিনি জানান, আজ রবিবার সকালে কবির চিকিৎসা তত্ত্বাবধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল বোর্ড গঠন করবে।
কবি বেলাল চৌধুরী ষাটের দশকের স্বনামধন্য কবি। তিনি একাধারে সাংবাদিক, প্রাবন্ধিক, অনুবাদক। তিনি দীর্ঘদিন বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে প্রকাশিত ‘ভারত-বিচিত্রা’র সম্পাদক ছিলেন।

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার
পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস 