News Bangla 24 BD | ঝিনাইদহে জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল নেইমারের ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা

ঝিনাইদহে জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে মানববন্ধন


ঝিনাইদহ প্রতিনিধিঃ
জলবায়ু অর্থায়নে সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, জনঅংশগ্রহণ ও শুদ্ধাচার নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রবিবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সনেতন নাগরিক কমিটি (সনাক)। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচী দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, সনাক জেলা শাখার সভাপতি আবু তাহের, সদস্য এম সাইফুল মাবুদ, এন এম শাহজালাল, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, উন্নয়ন ধারার সমন্বয়কারী হায়দার আলী প্রমুখ। আগামী ৬ থেকে ১৭ নভেম্বর জার্মানির বন শহরে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)র আয়োজনে ২৩ তম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জলবায়ু তহবিল প্রদাণ, অভিগম্যতা, তার ব্যবহার ও তদারকিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানান বক্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ