সাঁথিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৭, আহত ৫০
পাবনার সাঁথিয়ায় উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বগুড়া-পাবনা মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার বৃহস্পতিপুর গ্রামের মকবুলের ছেলে কালাম (৩২), পাবনা সদরের ভাঙাবাড়িয়া গ্রামের সোবাহানের ছেলে লিটন (৪০), বাসচালক রিপন (৪৫) ও গাজীপুর সদর উপজেলার মৃত গফুরের ছেলে আয়েত আলী বিশ্বাস (৬০)। অন্য তিনজনের পরিচয় জানা যায়নি।
মাধবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া নামক স্থানে পাবনাগামী ‘আলী এক্সপ্রেস’ পরিবহনের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা সিরাজগঞ্জগামী ‘সুমি ট্যাভেলস’ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও কমপক্ষে ৫২ জন আহত হন। আহতদের পাবনাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে আরো দুইজন মারা যান।
এ বিভাগের অন্যান্য সংবাদ

টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ 