News Bangla 24 BD | ঝিনাইদহে চট্টগ্রামে নৌবাহিনীর ঈঁশা খা ঘাটির মসজিদে বোমা হামলার আসামী গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল নেইমারের ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা

ঝিনাইদহে চট্টগ্রামে নৌবাহিনীর ঈঁশা খা ঘাটির মসজিদে বোমা হামলার আসামী গ্রেফতার


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
চট্টগ্রামে নৌবাহিনীর ঈঁশা খা ঘাটির মসিজদে বোমা হামলার চার্জশীট ভুক্ত আসামী বাবলুর রহমানকে ঝিনাইদহ শহর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার সকালে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবলুর রহমান সাতক্ষীরার তালা উপজেলার বারইখালী গ্রামের আব্দুল গাফফার সর্দারের ছেলে। র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ প্রেস ব্রিফিং-এ জানান, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর ঈঁশা খাঁ ঘাটির দুটি মসজিদে বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে নৌবাহিনীর কর্মকর্তাসহ ২৪ জন মুসলøী আহত হন। এ ঘটনায় নৌবাহিনীর এক সদস্য বাদি হয়ে ইপিজেড থানায় সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে এ মাসের ১৫ তারিখে তদন্তকারী কর্মকর্তা উসমান গণি আদালতে চার্জশীট দাখিল করেন। এ মামলার আসামী মান্নান, রমজান ও গাফফার কারাগারে রয়েছে। পলাতক ছিল বাবলুর ও সাখাওয়াত। বাবুলর রহমান নব্য জেএমবি সরওয়ার তামিম গ্রুপের সদস্য বলে জানান র‌্যাব কর্মকর্তা মুনির আহমেদ। তিনি আরো জানান, মামলার আসামী জঙ্গিরা চট্টগ্রামের নৌ বাহিনীর শহীদ মোয়াজ্জেম নৌ ঘাঁটিতে ক্যান্টিন বয় হিসাবে কাজ করতো। প্রথমে শহিদ মোয়াজ্জেম নৌঘাটির মসজিদে হামলার পরিকল্পনা ছিল। পরে তারা পরিকল্পনা বাতিল করে ঈঁশা খা নৌঘাটির মসজিদে হামলা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বাবলুর রহমান এসব কথা স্বীকার করেছে। সে ঝিনাইদহ এসে আত্মগোপনে ছিল। বাবলুর রহমান পালিয়ে উত্তরবঙ্গে যাওয়ার সময় আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ