News Bangla 24 BD | খালেদার গাড়িবহর ফেরার পথে ২ বাসে আগুন, আটক ১ - News Bangla 24 BD
News Head
 জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল

খালেদার গাড়িবহর ফেরার পথে ২ বাসে আগুন, আটক ১


চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে ফেনীর মহিপালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরের বিপরীতে ২ বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বিকেল পৌনে পাঁচটায় খালেদা জিয়ার গাড়ির ১০ গজ ও স্থানীয় র‌্যাব অফিসের ১০০ গজের মধ্যে এ ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। তারা আরও জানান, ক্ল্যাসিক ও শান্ত পরিবহনের দু’টি বাস স্থানীয় নাজির আহমেদের সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। এ সময় অজ্ঞাত ২০/২৫ জন দুর্বৃত্ত গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং গুলি ছোড়ে। পেট্রোল বোমা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ৫/৬টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

 পরে পুলিশ যুবলীগকর্মী পিয়ার আহমেদকে হামলার ঘটনায় আটক করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ