গাজীপুরে গ্রাম আদালতের অর্ধ-বার্ষিক সমম্বয় সভা
গাজীপুর জেলা প্রশাসন চত্ত্বরের ভাওয়াল সম্মেলন কক্ষে সোমবার গ্রাম আদালত প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করনীয় অর্ধ-বার্ষিক সমম্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার উপ পরিচালক জামিল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বক্তব্য রাখেন। দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান, জেলা ও উপজেলার প্রশাসনিক কর্মকর্তা সহ প্রায় শতাধিক নেতৃবৃন্দ সমন্বয় সভায় অংশ গ্রহন করেন। সমম্বয় সভায় বিশেষ অতিথি বিশেষ অতিথি জাতীয় প্রকল্প সমন্বয়ক, ইউএনডিপির সরদার মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্যোট মোঃ রাহেনুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয় কারী সূব্রত কুমার । সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণে ও মাদারীপুর লিগালএইড এসোসিয়েশন সহযোগিতায় বক্তারা বলেন স্থানীয়ভাবে সহজে, কম খরচে, দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা এবং অন্যায়ের প্রতিকার লাভের জন্য তৃণমূলের দরিদ্রওপ্রান্তিক জনগোষ্ঠী, নারীদের সক্ষমতা বৃদ্ধি ও কার্যক্রমের গতিকে তরান্বিত হবে। জেলার ০৫ টি উপজেলার ২৬ টি ইউনিয়নে প্রকল্পের চলমান কার্যক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার এবং উপ-পরিচালক, স্থানীয় সরকারগণের সাথে সমন্বয় আদালত কার্যক্রম পরিচালিত পরিচালিত হচ্ছে।

গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২
গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে 