News Bangla 24 BD | জেলহত্যা দিবস উপলক্ষে কাপাসিয়ায় সমাবেশ - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল নেইমারের ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়, নিহত ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা

জেলহত্যা দিবস উপলক্ষে কাপাসিয়ায় সমাবেশ


স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ সহ জাতীয় চার নেতার ৪২তম সাহাদাত বার্ষিকী ও জেল হত্যা দিবস উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গতকাল রোববার রাতে আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
উপজেলার রায়েদ, সিংহশ্রী, বারিষাব ও টোক ইউনিয়ন থেকে হাজার হাজার নারী পুরুষ সমাবেশে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে এক ফাকে সিমিন হোসেন রিমি এমপি ‘‘ তাজ নামে এক প্রাণ’’ তাজউদ্দীন আহমদের উপর লেখা একটি কবিতা ও গান অডিও মাধ্যমে সবাই শোনান। এতে উপস্থিত সবাই মুগ্ধ হয়েছেন।
সিমিন হোসেন রিমি এমপি বলেন, ১ নভেম্বর আমার মা জেলখানায় বাবা (তাজউদ্দীন আহমদকে) দেখতে গেলে বাবা বলেন, ওরা আমাদের হয়ত আর বাঁচতে দিবেনা। মুক্তিযোদ্ধের ইতিহাস সম্বলিত বাবার নিজ হাতে লেখা একটি ডায়েরী কথা বলেছিলেন। সেই ডায়েরী আজও পাওয়া যায়নি।
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সফিকুল হাকিম মোল্লা হিরনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, ছাত্রলীগ জেলা সভাপতি দেলোয়ার হোসেন শাওন প্রমুখ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ