গাজীপুরে গৃহবধূ মাকে হত্যার চেষ্টা : থানায় মামলা
স্টাফ রিপোর্টার : মেয়েকে উক্ত্যক্ত করার ঘটনায় প্রতিবাদ জানানোয় গাজীপুর মহানগরের উত্তর সালনায় এক গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে ওই গৃহবধূ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং জয়দেবপুর থানায় মামলা করা হয়েছে। মামলা নং- ৫২, তাং- ০৮/১১/২০১৭ ইং।
মামলা সূত্রে প্রকাশ- গাজীপুর মহানগরের ২৩ নং ওয়ার্ডের উত্তর সালনা গ্রামের প্রবাসী মোঃ শাহার উদ্দিনের মেয়ে স্থানীয় পোড়াবাড়ি ফসিহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী মোসাঃ শারমিন আক্তার (১৪) কে একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ বাবুল (২৩) স্কুলে আসা যাওয়ার পথে খারাপ কথা-বার্তা বলে উত্যক্ত করতো। তাতে শারমিন প্রতিবাদ জানালে বাবুল ও তার কতিপয় সহযোগি তাকে অপহরণ করার হুমকী দেয়। বিষয়টি শারমিন তার মা মোসাঃ জাহানারা বেগম (৩৩) কে জানালে তিনি বিষয়টি স্থানীয় গণ্যমান্যদেরকে জানান। ফলে উত্যক্তকারী বাবুলসহ তার ভাই মোঃ আমিনুল ইসলাম (৪০), মোঃ শহীদুল্লাহর দুই ছেলে মোঃ আমিরুল ইসলাম (৩০) ও মাজহারুল ইসলাম (২৬), আমিনুল ইসলামের স্ত্রী মোসাঃ সখিনা বেগম (৩৫), মৃত ইসহাকের ছেলে মোঃ ইসরাইল (৪২) এবং মোঃ সাইদুল ইসলাম গং ক্ষিপ্ত হয়ে শারমিনকে অপহরণ ও তার পরিবারের অন্যদেরকে খুন জখম করার হুমকী দেয়। এরই ধারবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় তারা পূর্ব পরিকল্পিতভাবে রাস্তায় একা পেয়ে শারমিনের মাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করে। ওই সময় তিনি কাজ সেরে স্থানীয় পোড়াবাড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি এ প্রতিবেদককে বলেন- উত্যক্তকারী বাবুল তাকে হত্যার জন্যে রড দিয়ে তার মাথায় আঘাত করেন। তিনি আঘাতটি হাত দিয়ে ফিরিয়ে রক্ষা পান। তবে তার হাতে রক্তাক্ত জখম হয়। ওই সময় তিনি বাঁচার জন্য ডাক চিৎকার শুরু করলে আমিনুল ইসলাম তার গলা চেপে ধরে শ^াস রোধ পূর্বক তাকে হত্যার চেষ্টা করে। অন্যান্যরা তাকে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে তাকে আহত করে।
আহত শারমিনের মা জাহানারা বেগম আরো বলেন- তারা টানা হেচড়া করে প্রায় বিবস্ত্র করে তার শ্লীলতাহানী ঘটায়। তারা তার গলায় থাকা স্বর্ণের চেইন ও নগদ ২২৫০ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার এক পর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা সটকে পড়ে। তিনি বলেন- আমি বর্তমানে সন্তানদেরকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২
গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে 