News Bangla 24 BD | গাজীপুরে পিএসটিসি’র সংযোগ ও হ্যালো আই.এ্যাম প্রকল্পের উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল নেইমারের ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়, নিহত ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা

গাজীপুরে পিএসটিসি’র সংযোগ ও হ্যালো আই.এ্যাম প্রকল্পের উদ্বোধন


রওশন আরা নুপুর : পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) কর্তৃক পরিচালিত সংযোগ ও হ্যালো আই.এম প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদ হাসান।
তিনি বলেন- বাল্য বিবাহ আমাদের জন্য অভিশাপ। এটি সামাজিক ব্যাধী হিমেবেও চিহ্নিত। কাজেই বাল্য বিবাহ নিরোধ আইন অনুসারে ছেলে মেয়েদের বিবাহের বয়স যথাক্রমে ২১ ও ১৮ বছর হওয়া বাধ্যতামূলক।
তিনি আরো বলেন- ইউনিসেফের শিশু ও নারী বিষয়ক প্রতিবেদন অনুসারে ৫২ শতাংশ নারীর বিয়ে হয় ১৮ বছরের আগে। তবে বাল্য বিবাহ রোধ সহজ হবে, এর জন্য প্রয়োজন সামাজিক ও পারিবারিক সচেতনতা।
প্রধান অতিথি বলেন- ধর্মীয় অনুশাসন মেনে চললে আমরা এইডস নামের মহামারি থেকে রক্ষা পেতে পারি। ধর্মীয় বিধি না মেনে আজকাল অনেক নারীদেরকে হোটেল ও যৌন পল্লীতে বিক্রি করে দেয়া হয়। তাদের কাছে যারা আসা যাওয়া করেন, তারাও নিরাপদ আচরণ সম্পর্কে অবগত নন। কাজেই আমরা যখন যে অবস্থায় যে কাজ করিনা কেন, আমাদের দরকার সার্থকতা, সফলতা নয়।
পিএসটিসি’র নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গাজীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক লাজু শামসাদ হক, গাজীপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরচালক শংকর সরণ সাহা, গাজীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাকির হোসেন, গাজীপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহমুদা আক্তার, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন প্রমুখ।
তাছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন হ্যালো আই.এম’র টিম লিডার ডা. সুশ্মিতা আহম্মেদ ও সংযোগের টিম লিডার ডা. মাহামুদুল আলম।
তারা বলেন- সংযোগ বাংলাদেশে এইচআইভি ঝুকিতে থাকা তরুণ জনগোষ্ঠির জন্য উন্নত ও প্রজনন অধিকার সুরক্ষায় একটি কর্মসূচী। ১৫ থেকে ২৪ বছর বয়সীরা ঝুকিপূর্ণ হিসেবে এই কর্মসূচীর জনগোষ্ঠি।
আর হ্যালো আই.এ্যাম বাংলাদেশে প্রচলিত বাল্য বিবাহ প্রথার গতানুগতিক নিয়ম গুলোকে চিহ্নিত করতে চায়। এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার নারী ও কিশোর কিশোরী শিক্ষা, শরীর, বিবাহ ও মাতৃত্ব বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এছাড়া বাল্য বিবাহ ও অকাল গর্ভধারণ কমবে এবং আরো বেশী হারে মেয়েরা লেখা-পড়া চালিয়ে যেতে পারবে। অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন- প্রকল্পের সমন্বয়কারী আলী আসগর ফকির।

এ বিভাগের অন্যান্য সংবাদ