ঝিনাইদহে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
“সকল গর্ভধারণ হোক পরিকল্পিত” এ শ্লে¬াগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সভাপতি মীর নাসির উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক বাহারুল ইসলাম, সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ তোবারক হোসেন। এসময় রোগি, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণী মানুষ অংশ নেয়। বক্তারা, সমাজে ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান। পরে সেখানে বিনামুল্যে ডায়াবেটিস রোগ পরীক্ষা করা ও রোগিদের চিকিৎসা প্রদাণ করা হয়।

কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২
গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর 