News Bangla 24 BD | রংপুরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল নেইমারের ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়, নিহত ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

রংপুরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন


ঝিনাইদহ প্রতিনিধিঃ
রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও বাড়ীঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ।

এসময় ব্যানার ফেস্টুন নিয়ে কয়েক’শ নারী-পুরুষ অংশ নেয়। কর্মসূচিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. সুবীর কুমার সমাদ্দার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক উত্তম গাঙ্গুলী, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের পলাশ বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ শিপন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধন কুমার বিশ্বাসসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা, অবিলম্বে হামলার পরিকল্পনাকারী, উসকানিদাতা ও হামলাকারীদের দল মত নির্বিশেষে বিচারের আওতায় আনার দাবি জানান। সেই সাথে এ ধরনের সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ