News Bangla 24 BD | গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী সচেতনতামূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল নেইমারের ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়, নিহত ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী সচেতনতামূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : জীবনকে ভালবাসুন, মাদককে না বলুন। এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও ইসলামী ফাউন্ডেশন গাজীপুর যৌথভাবে মঙ্গলবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সংগে সম্পৃক্ত শিক্ষিকাদের সাথে এবং মসজিদের ইমামগনের সঙ্গে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামীক ফাউন্ডেশন গাজীপুরের উপ-পরিচালক মোঃ মহি উদ্দিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার রেহেনা আকতার। সভায় প্রধান আলোচকের বক্তব্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক মোঃ আজিুজল হক বলেন- মাদক আমাদের দেশে মহামারি হিসাবে দেখা দিয়েছে। এ মহামারি থেকে আমাদের যুব ও তরুন সমাজকে রক্ষার জন্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় গাজীপুর তার সীমিত জনবল নিয়ে দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আপনারা শ্রীপুর উপজেলার অতি সম্মানিত ব্যাক্তি। আপনাদের কথা সমাজের ছোট/বড় সকল স্তরের মানুষ শুনে ও মান্য করেন।
তাই শ্রীপুর উপজেলাবাসিকে মাদক মুক্ত রাখার জন্য জু্ম্মৃার নামাজের পবিত্র খুদবা পাঠের পূর্বে মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করেন।সেই সংগে শ্রীপুর উপজেলাবাসিকে মাদকমুক্ত রাখার লক্ষে সর্বোস্তরের সচেতনশীল জনগনকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ