কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ব্রিজ মেরামত না হওয়ায় মানুষের চরম দুর্ভোগ
মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ব্রিজ মেরামত না হওয়ায় মানুষের চরম দুর্ভোগ।
কুড়িগ্রাম জেলার দু’দুফা বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ব্রিজ কালভার্ট এখনো সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে মানুষ।
বন্যায় কুড়িগ্রামের ৯ উপজেলার ৭৩টি ইউনিয়নের মধ্যে ৬২টি ইউনিয়নই বন্যা কবলিত হয়েছিল। সে সময় ক্ষতিগ্রন্ত হয় সড়ক জনপথ ও স্থানীয় সরকার বিভাগের ৪০ কিলোমিটার পাকা সড়ক ১শ’ ৪০ কিলোমিটার কাচা সড়ক ও ব্রিজ-কালভার্ট।
ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলায় ২৫ কিলোমিটার দৈর্ঘ্যের সোনাহাট স্থলবন্দর- মাদারগঞ্জ সড়কের বলদিয়া এলাকায় ৩১ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ ভেঙ্গে যায়।এখন সেখানে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াতের ব্যাবস্থা করা হলেও যান চলাচল বন্ধ রয়েছে।
উলিপুর উপজেলার বজরা- কাশিমকাজার ও হাতিয়া ইউনিয়নের ১০ কিলোমিটার রাস্তার বেহাল দশা।
ফুলবাড়ী উপজেলায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যের ফুলবাড়ী -কুলাঘাট সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে ঝুকি নিয়ে যানচলাচল করছে।
এ সকল সমস্যা সমাধানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও ব্রিজ কালভার্ট দ্রুত মেরামত করার দাবি জানিয়েছে স্থানীয়রা।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল বরকত মোঃ খুরশীদ আলম বলেন,রাস্তাঘাট ও ব্রিজ নির্মানের জন্য ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২
গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি 