পার্বতীপুরে মালবাহী ট্রেন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ প্রায় ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী ট্রেন ও কাভার্ট ভ্যানের সংঘর্ষে হেলপার নিহত চালক আহত হয়েছে।
১৬ নভেম্বর বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেন বড়পুকুরিয়া কয়লা খনি রেলগেটে পৌছালে সেখানে একটি কাভার্ডভ্যান রেল ক্রোসিং পার হওয়ার সময় এ দূর্ঘটনার স্বীকার হয়।
কিছুÿণ পরে রেল লাইনে পড়ে থাকা দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটির সাথে আবারো খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। পরে পার্বতীপুর-ঢাকা রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পর থেকে ক্রসিং এর লাইনম্যান আজিজুল পলাতক রয়েছে।
প্রত্যÿদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় একটি তেলবাহী ট্রেনের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিপ্লব নামে কাভার্ট ভ্যানের শ্রমিক নিহত হয়। আহত হয় আবুল কালাম। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি বিকল হয়ে ট্রেন লাইনের উপরে পড়ে থাকে। পরে ভোর পৌনে ৬টায় সীমান্ত এক্সপ্রেস ট্রেন আসলে আবারও সংঘর্ষ হয়। ট্রেনটি আটকা পড়লে পার্বতীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সড়ে ৯টায় আবারো স্বাভাবিক হয় ট্রেন চলাচল। বড়পুকুরিয়া রেল ক্রসিংটি অরÿিত থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে মাল বোঝাই অবস্থায় নীলফামারী যাচ্ছিলো।
নিহত কাভার্ট ভ্যানের হেলপার নীলফামারী জেলা শহরের আজিজুল ইসলামে ছেলে বিপ্লব (২৬)। আহত চালক আবুল কালাম(৩০) গুরুতর আহত অবস্থায় এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়িও নীলফামারী জেলায়।
এ বিষয়ে পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মনিরুল ইসলাম জানান, সকালে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধার করেছে। পরে সকাল সাড়ে ৯টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আব্দুলøাহ আল মামুন
পার্বতীপুর প্রতিনিধি
মোবাইল-০১৭৭৬৮০৫৩৫৭
তাং-১৬.১১.১৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২
গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি 