News Bangla 24 BD | রাজারহাটে সুমি রানী নামে এক তৃতীয় শ্রেণীর স্কুলছাত্রীর লাশ উদ্ধার - News Bangla 24 BD
News Head

রাজারহাটে সুমি রানী নামে এক তৃতীয় শ্রেণীর স্কুলছাত্রীর লাশ উদ্ধার


মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

রাজারহাটে সুমি রানী নামে এক তৃতীয় শ্রেণীর স্কুলছাত্রীর লাশ উদ্ধার। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ কামারপাড়া গ্রামের দুদ কুমারের মেয়ে বুধবার  বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে বাড়িতে আর ফিরে আসেনি। ‌খোজখবরে গভীর রাতে একই গ্রামের ইব্রাহিম আলীর পুকুরের পানিতে সুমির লাশটি পাওয়া যায়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজারহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) ‌মোঃ মোখলেসুর রহমান বলেন, ইউডি মামলা নেওয়া হয়েছে।  ময়নাতদন্তের জন্য সুমির মরদেহ কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ