গাজীপুরে পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাজীপুর পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
তিনি তাঁর বক্তব্যে বলেন, এ পর্যন্ত যতগুলো অপহরণ হয়েছে তাদের অধিকাংশই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। সবগুলো গুমের ঘটনায় মামলা বা জিডি হয়েছে। অন্যদের উদ্ধারের ব্যাপারেও থানা পুলিশ কাজ করে যাচ্ছে। তাদের উদ্ধারে আমাদের আন্তরিকতার অভাব নেই।
বৃহ¯পতিবার বিকেলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আইজিপি আরও বলেন, আমরা রোহিঙ্গাদের পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে যাচ্ছি। শুধু পুলিশ নয় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের নিরাপত্তায় নিয়োজিত আছে। কোনো রোহিঙ্গা যাতে অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে না পড়ে সে ব্যাপারটাও আমরা নজরে রেখেছি।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, ঢাকা রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদ, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, আইজিপির সহধর্মীনি সামসুন্নাহার রহমান, গাজীপুর পুলিশ সুপারের স্ত্রী শিরিন আক্তার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি শোয়েব আহমেদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মো. জাহাঙ্গীর আলম, সাবেক এমপি মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, গাজীপুর বারের জিপি আমজাদ হোসেন বাবুল, পিপি হারিছ উদ্দিন আহমদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইজাদুর হক মিলনসহ প্রিন্টমিডিয়া,ইলেক্ট্রনিক্স মিডিয়া, সুশীল সমাজ, ও স্থানীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২
গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি
বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে বার কাউন্সিল এনরোলমেন্ট কর্মশালা
গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ 