ভূরুঙ্গামারী উপজেলার গুরুত্বপূর্ণ ৭টি সেতুর বেহাল দশা
মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারী উপজেলার গুরুত্বপূর্ণ ৭টি সেতুর বেহাল দশা। কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার নদীর উপর দিয়ে থানাঘাট সেতুটি মেয়াদ শেষ হওয়ার আগে তিন অংশে খণ্ডিত হয়েছে। এর ফলে ওই এলাকার মানুষ ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই প্রতিনিয়ত চলাচল করছে।
উপরোক্ত ইউনিয়নের বাঁশজানি গ্রামের নাউডোর ব্রিজ বন্যায় ভেঙ্গে যাওয়ার ফলে মানুষ বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করতেছে।
অত্র উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের দুধকুমর নদীর উপর সোনাহাট রেল সেতুর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় যে কোন সময় ভেঙ্গে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। বন্ধ হতে পারে সোনাহাট স্থল বন্দরের কার্যক্রম।
বলদিয়া ইউনিয়নের সেতুটি বন্যার সময় ভেঙ্গে যায়,ফলে এলাকার লোকজন বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছে। ওই এলাকার বলদিয়া শংকোষ নদীর উপর ব্রিজটির পশ্চিম দিকে সড়ক ভাঙ্গা থাকায় জীবনের ঝুকিপূর্নভাবে চলাচল করছে গ্রামবাসী।
শিলখূঁড়ি ইউনিয়নের গদাধর নদির উপর শালঝোড় ব্রিজটি ভাল থাকলেও সড়ক ভেঙ্গে যাওয়ায় বাঁশ দিয়ে রাস্তা তৈরি করে চলাচল করছে এলাকাবাসী।
একই অবস্থা সোনাহাট ইউনিয়নের চর বলদিয়ার ব্রিজটি। এসকল সমস্যার দ্রুত সমাধান চান ভূক্তভোগী এলাকাবাসী।
ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান জানান, ক্ষতিগ্রস্থ সেতুগুলোর তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে নির্মাণ কাজ শুরু হয়ে যাবে।

টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২
গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি
বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে বার কাউন্সিল এনরোলমেন্ট কর্মশালা
গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ 