টঙ্গীতে পৃথক ঘটনায় দুই লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের টঙ্গী থেকে পৃথক দুই ঘটনায় সুফিয়া (১৯) ও রুবেল (৩১) নামের দুই নারী পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোড়ে ও শনিবার রাতে পূর্ব আরিচপুর থেকে মরদেহদুটি উদ্ধার করা হয়।
জানা যায়- টঙ্গী থানার এসআই মাহবুব হাসান সাংবাদিকদেরকে জানান- নিহত সুফিয়া লক্ষীপুর জেলার রামগতি থানা এলাকার চরগজারিয়া গ্রামের মোঃ সোহেলের স্ত্রী। তিনি স্বামীর সাথে পূর্ব আরিচপুরে ভাড়া থাকতেন। রাতে স্বামী ঘরে না থাকা অবস্থায় ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে বেধে ফাঁস দেয় সুফিয়া। পরে বাড়ির লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দিলে রাত ১ টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
আর ওই এলাকাতেই রুবেলও ভাড়া থাকতো। সেও গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ভোরে পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে তাদের আত্মহত্যার কারণ জানাতে পারিনি পুলিশ। তবে রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লাশ দুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২
গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি
বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে বার কাউন্সিল এনরোলমেন্ট কর্মশালা
গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ 