গাজীপুরে ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের তিন সড়ক নামক এলাকা হতে রোববার দুপুরের দিকে এক নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করার খবর পাওয়া গেছে। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) প্রণয় ভূষন দাস খবরটি নিশ্চিত করে সাংবাদিকদেরকে জানান- রেখা আক্তার ও আব্দুল মতিন দম্পতি রোববার দুপুরে নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করেছে। সন্তানটির মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে বিড়ালের দাঁত ও নখের আঁচড়ের ক্ষত চিহ্ন বিদ্যমান। তিনি আরো বলেন ওই নবজাতক শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে নবজাতক আশঙ্কামুক্ত। দুগ্ধপান করানো তার জন্য জরুরী।
শিশুটিকে উদ্ধারকারী দম্পতির বরাত দিয়ে আরএমও আরো জানান তিন সড়ক এলাকার লক্ষীপুরা গ্রামের ভাড়া বাসায় যাওয়ার পথে ডাস্টবিনে দেখতে পান বিড়াল পলিথিন নিয়ে টানাটানি করছে। পরে তারা এগিয়ে গিয়ে পলিথিন ব্যাগে জীবিত এক নবজাতক দেখতে পান এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২
গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি
বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে বার কাউন্সিল এনরোলমেন্ট কর্মশালা
গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ 