News Bangla 24 BD | নাগেশ্বরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও দুই আরোহী নিহত - News Bangla 24 BD
News Head

নাগেশ্বরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও দুই আরোহী নিহত


মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

নাগেশ্বরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও দুই আরোহী নিহত।কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোমবার (২০ নভেম্বর) সকালে নাগেশ্বরী-ভূরুঙ্গামারী সড়কের ব্যাপারীহাট এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয় তিন জন।
নিহত ব্যাক্তিরা হলেন, নাগেশ্বরী পৌর এলাকার মাসুল খামার গ্রামের- সুজন মিয়া (২৯) সোহেল রানা (৩৪) মোতালেব হোসেন (৩৪),

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনাস্থলে সুজন মিয়া ও মোতালেব হোসেন নিহত হন। অপরজন সোহেল রানাকে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আফজালুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ