News Bangla 24 BD | ফুলবাড়ী সীমান্তে ৫০ বোতল হ্যাপি গোল্ড ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি - News Bangla 24 BD
News Head

ফুলবাড়ী সীমান্তে ৫০ বোতল হ্যাপি গোল্ড ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি


মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ফুলবাড়ী সীমান্তে ৫০ বোতল হ্যাপি গোল্ড ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সীমান্তে মঙ্গলবার (২১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬ টার দিকে ফুলবাড়ীর গজেরকুটি সীমান্তে আন্তজার্তিক মেইন পিলার ৯৩৫নং এর সাব পিলার ৬ এর কাছ থেকে উক্ত মদ উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধারকৃত মদ আনুমানিক ৭০ হাজার টাকা হতে পারে।
এ ব্যাপারে শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার ফজলুল হক বলেন,বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মদ রেখে পালিয়ে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ