ঝিনাইদহে ৭ দফা দাবিতে সওজ কর্মচারিদের কর্মবিরতি অব্যাহত
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
৭ দফা দাবী আদায়ে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা কর্মবিরতি অব্যাহত রেখেছে। সকাল থেকে শুরু হওয়া এ কর্মবিরতী চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।মঙ্গলবার সকালে একত্তা ঘোষনা করেন ও বক্তব্য রাখেন নিবাহী প্রকৌশলী এস,এম,মোয়াজ্জেম হোসেন, জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নানসহ দলীয় নেতৃবৃন্দ।এ উপলক্ষে সকালে সড়ক ও জনপথ বিভাগের প্রধান ফটক থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে কর্মবিরতী পালন করেন কর্মচারীরা। কর্মবিরতী পালনকালে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ সড়ক ও জনপথ কর্মচারী ইউনিয়নের ঝিনাইদহ জেলার সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম খাঁন, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি আবুল হোসেন, মোশাররফ হোসেন,আব্দুল হালিম, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মকলেচুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ফারুক হোসেন,অর্থ সম্পাদক গোলাম কিবরিয়া,প্রচার সম্পাদক অলিয়ার রহমান,ধর্ম,ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ইছাহাক আলী প্রমুখ। বক্তারা বলেন, অনেকে দীর্ঘ ৬০ বছর বয়স পর্যন্ত চাকুরী করেও সরকার থেকে কোন কিছু না পেয়ে বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এছাড়াও অল্প কিছুদিনের মধ্যে আরো অনেকে চাকুরির মেয়াদ পূর্ণ করবেন অথচ মেয়াদ শেষে তাদের ভবিষ্যৎ অন্ধকার। বক্তারা, সারা দেশে সড়ক ও জনপথ বিভাগে ৭ হাজার ৫৯ ওয়ার্কচার্জ শ্রমিক কর্মচারীদেরকে নিয়মিত করা সহ ৭ দফা দাবী পেশ করেন। দ্রুত এই দাবী মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচীর হুশিয়ারি প্রদাণ করেন তারা।

টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২
গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি
বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে বার কাউন্সিল এনরোলমেন্ট কর্মশালা
গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ 