News Bangla 24 BD | উত্তর সিটিতে মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম শুরু - News Bangla 24 BD
News Head
 যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো

উত্তর সিটিতে মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম শুরু


আসন্ন শীত মৌসুমে মশার উপদ্রব বৃদ্ধি রোধে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এ বিশেষ কার্যক্রম উদ্বোধন করেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম।

এ সময় ডিএনসিসি অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমদাদুল হক, সহকারী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মফিজুর রহমান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিএনসিসি জানিয়েছে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত (শুক্রবার ব্যতীত) মশক নিধনের এ বিশেষ কার্যক্রম চলবে। এর অধীনে রাজধানীর উত্তর সিটিতে উড়ন্ত মশা নিধনে নিয়মিত কার্যক্রমের দ্বিগুন হারে ফগিং পরিচালনা করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ