News Bangla 24 BD | টঙ্গীতে নিজ মেয়েকে গলাটিপে হত্যার অভিযোগে পিতা গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

টঙ্গীতে নিজ মেয়েকে গলাটিপে হত্যার অভিযোগে পিতা গ্রেফতার


এস.এম.মনির হোসেন জীবন : গাজীপুরেরর টঙ্গীতে রিয়া (১৪) নামে এক কিশোরীকে হত্যার অভিযোগে পিতা মোঃ আরব আলী মুন্সিকে (৪৮) গ্রেফতার করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। সোমবার বিকেলে টঙ্গীর গোপালপুর থেকে মোঃ আরব আলী মুন্সিকে এলাকাবাসির সহযোগিতায় তাকে গ্রেফতার করে টঙ্গী মডেল থানা পুলিশ। এ ঘটনায় নিহতের সৎমা রিনা বেগম এখনও পর্যন্ত পলাতক রয়েছেন। তাকে পুলিশ ধরতে পারেনি।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানান, আরব আলী মুন্সির দুই সংসার। রিয়া ও আঁখি তার প্রথম স্ত্রীর সন্তান হওয়ায় তারা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢোলকান্দি গ্রামে বাস করে। আরব আলী তার দ্বিতীয় স্ত্রী রিনা বেগমকে নিয়ে টঙ্গীর গোপালপুরের নান্নু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। গত ৫-৬ দিন আগে রিয়া টঙ্গীতে বেড়াতে আসে। পরে পারিবারিক কিছু বিষয় নিয়ে বাবা ও সৎমায়ের সঙ্গে রিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিয়ার বাবা উত্তেজিত হয়ে শনিবার মেয়েটিকে গলা টিপে হত্যা করে। পরে এটিকে আত্মহত্যা বলে প্রচার করা হয়। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে, রিয়ার নিহতের খবর শুনে তার বড় বোন আঁখি বেগম সোমবার দুপুরে তার বাবার বাসায় এসে মৃত্যুর ঘটনাটি জানতে চায়। এ নিয়ে আঁখির সঙ্গেও তার বাবা ও সৎ মায়ের বাকবিতন্ড হয়। তাদের কথায় সন্দেহ হলে বাবাকে প্রধান আসামি করে টঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন আঁখি। মামলার ভিত্তিতে টঙ্গী থানার এসআই জহুরুল ইসলাম আরব আলীকে গ্রেফতার করে।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার জানান, মেয়ের দায়েরকৃত মামলার ভিত্তিতে তার পিতাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিঞ্জাসাবাদ করা হয়েছে। পরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ