News Bangla 24 BD | টঙ্গীতে একদিন আগেই শেষ হল জোড় ইজতেমা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

টঙ্গীতে একদিন আগেই শেষ হল জোড় ইজতেমা


মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ময়দানে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা চার দিনের দিন সুরা সদস্যদের মধ্যে অভ্যন্তরিন কোন্দলের জের ধরে গতকাল সোমবার মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়েছে। জোড় ইজতেমা গত ১৭ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হওয়ার কথা ছিলো।
বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, গত শুক্রবার বাদ ফজর বাংলাদেশের মাওলানা রবিউল হকের বয়ানের মধ্য দিয়ে জোড় ইজতেমা শুরু হয়। বিশেষ কারণে পাঁচ দিনের জোড় ইজতেমা চার দিনের দিন সোমবার বাদ মাগরিব মোনাজাতের মধ্যদিয়ে শেষ করা হয়েছে। বিশ্ব ইজতেমা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে পাঁচ দিনের জন্য জোড় ইজতেমার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় তিন লাখ মুুসল্লি জোড় ইজতেমায় অংশ নিয়েছেন। বিভিন্ন গোয়েন্দা তথ্য সুত্রে জানা যায়, ৭ সদস্য বিশিষ্ট সুরা সদস্যদের মধ্যে অভ্যন্তরিন কোন্দলের জের ধরে ময়দানে উত্তেজনা বিরাজ করায় শান্তি শৃংখলা বজায় রাখতে ইজতেমা আয়োজক কমিটি একদিন আগেই জোর ইজতেমার সমাপ্তি ঘোষনা করেন। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা যোবায়ের আহম্মদ। মোনাজাত শেষে অনেক মুসল্লি ময়দান ত্যাগ করলেও অনেকে ময়দানে অবস্থান করছেন।
টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান, জোড় ইজতেমা শেষ হয়েছে এ ধরনের তথ্য আমাদের কাছে নেই। যারা ইজতেমা পরিচালনা করেছেন তাদের কাছ থেকে তথ্য নিতে পারেন। আমার জানা নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ