News Bangla 24 BD | হিল্লা বিয়ে শরিয়তের অপব্যবহার ও কবিরা গুনাহ: মিজানুর রহমান আজহারী - News Bangla 24 BD
News Head
 হবু বউ ব্রাজিল ভক্ত, ভেঙে গেল বিয়ে! হিল্লা বিয়ে শরিয়তের অপব্যবহার ও কবিরা গুনাহ: মিজানুর রহমান আজহারী শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি যাবজ্জীবন সাঁজা পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছর জেল এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যুক্ত হলেন ৬ নেতা চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ কোরিয়ার ফুটবল বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য বিশ্বকাপ ফুটবল খেলা দেখার বিশেষ ব্যবস্থা আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ হজ পালন শেষে সৌদি আরব থেকে শেষে ফিরলেন ৫২৪৯১ হাজি

হিল্লা বিয়ে শরিয়তের অপব্যবহার ও কবিরা গুনাহ: মিজানুর রহমান আজহারী


ইসলাম ডেস্ক: হিল্লা বিয়ের নামে ‘পাতানো বিয়ে’কে কবিরা গুনাহ ও শরঈ বিধানের অপব্যবহার হিসেবে অভিহিত করে এ ধরনের বিয়ে থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সুপরিচিত আলেম ও ওয়ায়েজ ড. মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার (১১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টের সাথে সুনানে ইবনে মাজার একটি হাদিস সম্বলিত ব্যানারও যুক্ত করেন তিনি, যেখানে হিল্লা বিয়েকারীকে ‘ভাড়াটে পাঁঠা’ বলা হয়েছে।
হাদিসটি হলো: “রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেন, ‘আমি কি তোমাদের ‘ভাড়াটে পাঁঠা’ সম্পর্কে অবহিত করব না? তারা বললেন, ‘অবশ্যই, হে আল্লাহর রাসুল!’ তিনি বলেন, ‘সে হলো তাহলীলকারী (হিল্লাকারী)। আল্লাহ তাহলীলকারী এবং যার জন্য তাহলীল করা হয় তাদের উভয়কে অভিশাপ দিয়েছেন।” বিয়ে প্রসঙ্গে মহানবীর (সা.) ৭ হাদিস।
মিজানুর রহমান আজহারী বলেন, শরিয়তের প্রতিটি বিধানই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত; যা সব যুগে, সব সমাজে মানবকল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রণীত। তাই শরিয়তের কোনো বিধানকে অপব্যবহার বা কৌশলে অতিক্রম করার প্রচেষ্টা কোন প্রাকটিসিং মুসলিমের কাজ হতে পারে না। তবে স্বাভাবিক বিয়েতে বাধা নেই উল্লেখ করে মিজানুর রহমান আজহারী বলেন, নিষিদ্ধ হলো ‘হালাল করার উদ্দেশ্যে সাজানো বা পাতানো বিয়ে’। হাদিসে অভিসম্পাত করা হয়েছে সেই ‘তাহলীল’ বা ‘হিল্লা’ বিয়েকে, যা পূর্বপরিকল্পিতভাবে কেবল প্রথম স্বামীর জন্য নারীকে পুনরায় হালাল করার উদ্দেশ্যে সম্পন্ন করা হয়। তিন তালাকের পর কোনো নারী যদি স্বাভাবিকভাবে অন্যত্র বিয়ে করেন এবং পরে সেই বিয়ে স্বাভাবিক কারণেই বিচ্ছেদে শেষ হয়, তাহলে ইদ্দত শেষে পূর্বের স্বামীর সঙ্গে পুনরায় বিয়েতে কোনো বাধা নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ