শৈলকুপায় জামায়াতে নামাজ পড়ে সাইকেল পেল ৪৫ শিশু
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
ঝিনাইদহের শৈলকুপায় শিশুদের নিয়মিত নামাজ আদায় ও নামাজের প্রতি ভালোবাসা জাগাতে পুরুস্কার স্বরূপ বাইসাইকেল প্রদান করা হয়। টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করে ৪৫ জন শিশু পেয়েছেন বাইসাইকেল। শুক্রবার জুম্মার দিনে শৈলকুপার ত্রিবেনী ইউনিয়নের আনন্দনগর গ্রামে বাংলাদেশ দাওয়াহ সার্কেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়। এছাড়া জামায়াতে নামাজ আদায় করার জন্য আরো ৩০ জনকে ব্যাগ উপহার দেওয়া হয়েছে। তৃতীয় পুরস্কার হিসেবে ১৩ শিশুকে নানা উপকরণ দেওয়া হয়েছে। ব্যতিক্রম এই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আক্তার হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. ডঃ আ স ম শোয়াাইব আহমাদ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, ত্রিবেনী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল লতিফ মন্ডল ও বঙ্গবন্ধু হলের ইমাম মওলানা মনিরুজ্জামান। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শেখপাড়া মসজিদের ইমাম মুফতি মাহফুজুর রহমান হাকিপুরী, আনন্দনগর কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ জুবায়ের আল হাদি, আনন্দনগর ইসলামনগর আনু মিয়া জামে মসজিদ ইমাম আবু মুসা ও পদমদী মসজিদের ইমাম আবু ইউসুফ। আয়োজক কমিটির আহ্বায়ক শাখওয়াত হোসেন বলেন, টানা চল্লিশ দিন জামায়াতে নামাজ আদায়ের জন্য মূলত এই প্রতিযোগিতার আয়োজন। এখনকার তরুণ প্রজন্ম মোবাইলে নানা খেলায় আসক্ত। মাদক ও ান্যায় কাজের সঙ্গে জড়িয়ে বিপথগামী হচ্ছে। আনন্দনগর গ্রামের বাসিন্দা কলেজ শিক্ষক আব্দুল লতিফ বলেন, এটা অত্যন্ত ভালো উদ্যোগ । এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লে মসজিদে জামায়াতের সঙ্গে নামাজ আদায়ে আগ্রহ বাড়বে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত?
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 