News Bangla 24 BD | নবিজীর (সা.) ইফতারের সুন্নাত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ইসলাম ডেস্ক
সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। সময় মতো শুধু ইফতারই নয়; ইফতারের অনুসঙ্গ কী হবে? কী দিয়ে ইফতার করতে হবে? তাও সুস্পষ্টভাবে জানিয়েছেন তিনি। নবিজীর ইফতারের সুন্নাত কী?

খেজুর বা খুরমা দিয়ে ইফতার করা সর্বাপেক্ষা উত্তম; যদি তা সম্ভব না হয় তাহলে সাদা পানি দিয়ে ইফতার করা। এরপর যে কোনো মিষ্টিজাতীয় বস্তু দিয়ে ইফতার করাও ভালো। আর যদি এটাও সম্ভব না হয় তাহলে যে কোনো হালাল খাদ্য দিয়ে, এমনকি শুধু পানি দিয়েও ইফতার করা যায়। হাদিসের বর্ণনা থেকে তা সুস্পষ্ট।

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ ইফতার করে সে যেন খেজুর দ্বারা ইফতার করে। কেননা তাতে বরকত (কল্যাণ) রয়েছে। আর যদি খেজুর না পাওয়া যায় তবে সে যেন পানি দ্বারা ইফতার করে। কেননা তা পবিত্রকারী।’ (তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, দারেমি, মিশকাত)

তবে হাদিসে পানিমিশ্রিত দুধ দিয়ে ইফতার করার হুকুমও রয়েছে। আবার মাগরিবের নামাজ আদায়ের আগে ইফতার করা মুস্তাহাব বা উত্তম।

ইফতারের সময় শুকরিয়া
খেজুর পানি দ্বারা ইফতার করার পর নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুকরিয়া আদায় করতেন এভাবে-হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন-
ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ
উচ্চারণ : ‘জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।’
অর্থ : ‘ (ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো ‘ (আবু দাউদ, মিশকাত)

ইফতারের আরও কিছু সুন্নাত নিয়ম
ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নাত। ইফতারের শুরুতে এভাবে দোয়া পড়া-
بِسْمِ اللهِ – اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
উচ্চারণ : ‘বিসমিল্লাহি – আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু
অর্থ : ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ