রাজারহাটে রেডক্রিসেন্ট সোসাইটির সেমিনারের খাবার খেয়ে ২০ জন অসুস্থ
মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় রেডক্রিসেন্ট সোসাইটির সেমিনারের খাবার খেয়ে ২০ জন অসুস্থ হয়েছে।
অসুস্থ ব্যক্তিরা হলেন, রাজারহাট উপজেলার হরিশ্বর তালুক গ্রামের- মাসুমা বেগম(১৮), আঃ কাদের মোল্লা(৭০), ফজললু হকের পুত্র মোজাম্মেল (১৩), আঃ লতিফ মোল্লা(৩৫), সুফিয়া বেগম(৪৫), ইউনুছ আলী(৩৫), তার কন্যা ইশি(৩), নবীজান বেগম(৩২), সবুরা বেগম(৬০), হযরত আলী(৫৫)মাইদুল ইসলামের কন্যা মিম(৮), তার স্ত্রী রওশন আরা বেগম(৩০), রফিকুল ইসলামের স্ত্রী জমিলা বেগম(৩৫), তার কন্যা রাবেয়া বেগম(১৮), রেহানাজ পারভীন(২১), ইব্রাহিম(৪৫), তার কন্যা মাকসুদা (৯)সহ ২০ জন।
অসুস্থ রোগীদের তথ্য মতে, সোমবার রেডক্রিসেন্ট সোসাইটির উদ্দ্যেগে হরিশ্বর তালুক গ্রামের আবুল কাশেমের বাড়ীতে রেডক্রিসেন্ট সোসাইটির সিডিএমসি অফিসে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সদস্যদের দুপুরের খাবার হিসাবে কাচ্চী বিরানী সরবরাহ করা হয়। সদস্যরা বাড়ীতে নিয়ে গিয়ে পরিবারের সাথে ভাগাভাগি করে খায়।এবং দুই ঘন্টা পর তাদের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। প্রাথমিক চিকিৎসায় সুস্থ না হয়ে তারা মঙ্গলবার সন্ধায় রাজারহাট হাসপাতালে ভর্তি হয়।
এ বিষয়ে রাজারহাট উপজেলা রেডক্রিসেন্ট সোসাইটির ইউপিও শামীম আহসান বলেন, কুড়িগ্রাম জেলা সদরের ঢাকা বিরানী হাউজ থেকে কাচ্চী বিরানী সরবরাহ করা হয়।পরে সেমিনারের সদস্যদের মাঝে খাবারগুলো বিতরণ করা হয়েছে। অসুস্থ হওয়ার ব্যাপারে আমি হোটেলের মালিকের সাথে কথা বলেছি।
এ বিষয়ে রাজারহাট সাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপি ডাঃ শহিদুল্লাহ্ বলেন,খাদ্যবিষক্রিয়াও হতে পারে, এ ব্যাপারে ৪সদস্যের একটি টিম তৈরি করে ঐ এলাকায় পাঠানো হয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হয়েছে।

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২
গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি
বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে বার কাউন্সিল এনরোলমেন্ট কর্মশালা
গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩
নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল 