কালীগঞ্জে এইডস্ সচেতনতামূলক কর্মশালা
কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে এইডস্/এসটিডি প্রোগ্রামের আওতায় ১ দিনের এইডস্ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এইডস্/এসটিডি প্রোগ্রামের সহযোগীতায় ও গাজীপুর জেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মশালার আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা সিভিল সার্জন ডা: সৈয়দ মোহাম্মদ মুঞ্জুরুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, কালীগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর আমিরুন্নেসা প্রমুখ। এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ইমাম, পুরোহিত ও ফাদারগণ উপস্থিত ছিলেন।

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২
গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি
বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে বার কাউন্সিল এনরোলমেন্ট কর্মশালা
গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩
নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল 