News Bangla 24 BD | ঝিনাইদহ আস্-সুন্নাহ জামে মসজিদে ইল্মী ইজতেমা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

ঝিনাইদহ আস্-সুন্নাহ জামে মসজিদে ইল্মী ইজতেমা অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের আস্-সুন্নাহ জামে মসজিদে ইল্মী ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে মসজিদের ৩য় তলায় এ ইজতেমা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন। এসময় আস্-সুন্নাহ ট্রাস্ট্রের সেক্রেটারী আব্দুর রহমান এর পরিচালনায় বর্তমান প্রেক্ষাপটে ধর্ম প্রচারের পদ্ধতি, কুরআনুল কারীমের মশক নিয়ে আলোচনা করেন ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, ড. আ স ম শুআইব আহমদ, শায়খ মুশাহিদ আলী চমকপুরী, মুফতি যাকারিয়া বিন ওয়াহহাব। জেলা প্রশাসক জাকির হোসেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ইমামদের উদ্দেশ্যে বলেন, সমাজের সকল প্রকার কুসংস্কার দুর করতে ইমামদের ভূমিকা কাজে লাগাতে হবে। সমাজের দুর্নীতি, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, যৌতুক, আত্মহত্যা, নারী নির্যাতন ও মৌলবাদ এর কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য ইমামদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। সর্বপরি জেলা প্রশাসক জাকির হোসেন মানবতার সংকট নিরসনের উপায় নিয়ে আলোচনা করেন এবং সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ