News Bangla 24 BD | সিলেটে আনন্দ শোভাযাত্রা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ঐতিহাসিক দলিলের স্বীকৃতি পাওয়ায় শনিবার সারাদেশে আনন্দ শোভাযাত্রার আয়োজন করেন সরকারি কর্মকর্তারা। সিলেটেও যথারীতি এ কর্মসূচি পালন হয়েছে স্বত:স্ফুর্তভাবে।

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি শুরু হয় সকাল ১০টার দিকে। প্রথমে ঐতিহাসিক রেজিস্টারি মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় । সকাল থেকেই রাস্তায় ভীড়। যানজট অন্য স্বাভাবিক দিনগুলোর চেয়ে বেশি। মোড়ে মোড়ে থমকে দাঁড়াতে হচ্ছিল পথচারিদের। শনিবার আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে এমন অবস্থা ছিলো সিলেট মহানগরীর।

সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষা-যোগাযোগসহ সকল সরকারি দফতরের কর্মকর্তারা এসময় পুস্পস্থবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও।

আননন্দ শোভা যাত্রাটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর আওয়ামীলীগ, সিলেট অনলাইন প্রেসক্লাব, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারী বিভিন্ন দপ্তর ও সর্বস্থরের মানুষ অংশ নেন।

এরপর ১১টার দিকে বের হয় আনন্দ শোভাযাত্রা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রাটি নগরীর কিনব্রিজ মোড়, সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট অতিক্রম করে জিন্দাবাজার হয়ে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা চলাকালে সুরমা পয়েন্ট, সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিলো। তবে বিরক্তির বদলে এদিন পথচারিদের ও হাততালি এবং সিটি বাজিয়ে একাত্মতা প্রকাশ করতে দেখা গেছে।

ব্যান্ডের তালে তালে নেচে গেয়ে আনন্দ প্রকাশ করেছেন শোভাযাত্রায় অংশগ্রহনকারিরা। এ সময় জাতীয় পতাকা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিও বহন করেন অনেকে।

নৌকা আকৃতির একটি ট্রাক শোভাযাত্রাকে আরও আকর্ষনীয় এবং বর্নাঢ্য করে তুলে।

এরপর সন্ধ্যা ৬টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে স্বাধীনতার আলোকে কনসার্ট। সন্ধ্যা ৭ টার দিকে শহীদ মিনারেই প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’।

সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলা ও বিভিন্ন উপজেলায়ও স্বত:স্ফুর্তভাবে আনন্দ শোভাযাত্রা বের হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ