News Bangla 24 BD | ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
রংপুরের ঠাকুরপাড়া ও দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জেলা মানবাধিকার ফোরাম।

এসময় ব্যানার ফেস্টুন নিয়ে কয়েক’শ নারী-পুরুষ অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে বক্তব্য রাখেন, মানবাধিকার ফোরাম সদর উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমান টুকু, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সদর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুব্রত মল্লিক, জেলা কমিটির সম্পাদক হাফিজুর রহমান, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাস, মানবাধিকার কর্মী তন্ময় কুন্ডু, শরিফা খাতুনসহ অন্যান্যরা। বক্তারা, অবিলম্বে হামলার পরিকল্পনাকারী, উসকানিদাতা ও হামলাকারীদের দল মত নির্বিশেষে বিচারের আওতায় আনার দাবি জানান। সেই সাথে এ ধরনের সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ